রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাদ্দাফির থেকে অর্থ নেয়ায় আটক সাবেক ফরাসি প্রেসিডেন্ট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে আটক করেছে দেশটির পুলিশ। লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে নির্বাচনী প্রচারণার জন্য অর্থ নিয়েছিলেন সারকোজি এমন অভিযোগ ওঠার পর এই পদক্ষেপ নেয়া হলো। খবর স্কাইনিউজের।

ফ্রান্সের আদালতের একটি সূত্র জানাচ্ছে, নির্বাচনী প্রচারণার অর্থায়ন নিয়ে ‘দুর্নীতির’ ঘটনায় সারকোজিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অভিযোগ উঠেছে, সারকোজি তার নির্বাচনী প্রচারণার জন্য মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে ৫০ মিলিয়ন ইউরো নিয়েছিলেন। গাদ্দাফির ছেলে ও ফরাসি ব্যবসা জিয়াদ তাকিয়েদদিনে সারকোজির বিরুদ্ধে এ অভিযোগ তোলেন।

এর মানে দাঁড়াচ্ছে, সারকোজি নির্ধারিত নির্বাচনী খরচ ২১ মিলিয়ন ইউরোর চেয়ে প্রায় দ্বিগুণ অর্থ খরচ করেছিলেন।
এছাড়া প্রচারণায় ব্যবহৃত অর্থের উৎস নিয়েও ফরাসি আইন ভঙ্গ করেছেন বলে সারকোজির বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
যদিও সারকোজি ও তার ক্যাম্পেইন ম্যানেজার এ ধরনের অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন।
এদিকে এ সংক্রান্ত অভিযোগ ওঠার পর এই প্রথমবারের মতো জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন সারকোজি। তবে এই অভিযোগের তদন্ত শুরু হয় ২০১৩ সালের এপ্রিল মাসে।

সারকোজিকে ৪৮ ঘণ্টার জন্য আটকে রাখা হতে পারে। অন্য একটি মামলায় আগে থেকে বিচারের মুখোমুখি হয়েছেন সারকোজি।

এর আগে ২০১১ সালে গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি বলেন, নির্বাচনী প্রচারণার জন্য সারকোজি যে টাকা নিয়েছিলেন তা ফেরত দিতে হবে। আর ফরাসি ব্যবসায়ী তাকিয়েদদিনে দাবি করেছেন, ২০০৬ ও ২০০৭ সালের মধ্যে তিনি টাকা ভর্তি তিনটি সুটকেস সারকোজির কাছে পৌঁছে দিয়েছেন।
উল্লেখ্য, ২০০৭ থেকে ২০১২ সাল ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন সারকোজি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা