রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালিতে জাতিগত সহিংসতায় নিহত ৮

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালির মধ্যাঞ্চলে জাতিগত সহিংসতায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। বিশৃঙ্খলাপূর্ণ এ মরুভূমি অঞ্চলে এটি হচ্ছে সহিংসতা ছড়িয়ে পড়ার সর্বশেষ ঘটনা। সোমবার একাধিক সূত্র একথা জানিয়েছে। এ মাসের শুরু থেকে ফুলানি ও দোগোন সম্প্রদায়ের মধ্যে কয়েক দফা সংঘর্ষে এ পর্যন্ত কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে।

মালির সামরিক সূত্র জানায়, রবিবার বুর্কিনা ফাসোর সীমান্তবর্তী কোরো শহরে সাম্প্রদায়িক দাঙ্গার ফলে সেবারি গ্রাম জ্বালিয়ে দেয়া হয়। এতে সবকিছু পুড়ে গেছে।

স্থানীয় এক কর্মকর্তা বলেন, ‘জাতিগত এ সহিংসতায় কমপক্ষে আটজন নিহত হয়েছে।’ স্থানীয় অপর এক কর্মকর্তা জানান, ফুলানি ও দোগোন সম্প্রদায়ের সদস্যদের মধ্যে আস্থার সংকটকে কেন্দ্র করে এ সহিংসতা হয়।

প্রধানমন্ত্রী সুমেলু বুবেয়ি মাইগার দপ্তর থেকে জানান হয়, এ দুই সম্প্রদায়ের লোকজনকে আশ্বস্ত ও সংঘাত নিরসনের প্রস্তাব দিতে প্রধানমন্ত্রী এ সপ্তাহে কোরো শহর সফর করবেন। খবর এএফপি’র।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ