,

এবার পবিত্র মক্কাকে ‘মহাদেব মন্দির’ বলল হিন্দু মহাসভা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এবার পবিত্র মক্কাকে হিন্দুর মন্দির বলে উল্লেখ করে বিতর্ক সৃষ্টি করল হিন্দু মহাসভা। সম্প্রতি, হিন্দু নর্ববর্ষ উপলক্ষে আলিগড়ের হিন্দু মহাসভা একটি বিতর্কিত ক্যালেন্ডার প্রকাশ করেছে। আর সেখানে তাজমহল ও মক্কা ছাড়াও মুঘল আমলের বিভিন্ন সৌধ ও মসজিদকেও হিন্দু মন্দির বলে উল্লেখ করা হয়েছে।

ক্যালেন্ডারে বলা হয়েছে, তাজমহল হলো আসলে তেজো মহালয়া মন্দির। মক্কাকে বলা হয়েছে মক্কেশ্বর মহাদেব মন্দির। এছাড়া মধ্যপ্রদেশের কমল মৌলা মসজিদকে ভিজশালা এবং কাশ্মীরের জ্ঞানব্যাপী মসজিদকে বিশ্বনাথ মন্দির বলে উল্লেখ করা হয়েছে।

এখানেই শেষ নয়, বিখ্যাত কুতুব মিনারকে বিষ্ণু স্তম্ভ, জৌনপুরের অটলা মসজিদকে অটলা দেবী মন্দির বলে উল্লেখ করা হয়েছে। আর এই তালিকায় অযোধ্যার বাবরি মসজিদকে রাম জন্মভূমি বলেই চিহ্নিত করেছে হিন্দু মহাসভা।

হিন্দু মহাসভার সেক্রেটারি পূজা সাকুন পান্ডে জানান, ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে হিন্দু মহাসভা। তারা মনে করে, কেন্দ্রীয় সরকার দ্রুত তাদের দাবি মেনে ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণা দেবে।

তার অভিযোগ, মুসলিমরা দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানকে মসজিদে পরিণত করছে। তার দাবি, আলিগড়ের কলেজের এক প্রাক্তন ইতিহাসের অধ্যাপক ক্যালেন্ডারে উল্লেখ করা প্রত্যেকটি জায়গার ইতিহাস খতিয়ে দেখেছেন।

এদিকে, হিন্দু মহাসভার এই পদক্ষেপে মুসলিম সংগঠনগুলিতে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম ‘পার্সোনাল ল’ বোর্ডের সদস্য ও ইমাম-ই-ইদগাহের মাওলানা খালিদ রশিদ ফিরঙ্গি মাহলি বলেন, ‘হিন্দু মহাসভার এই দাবির কোনো ভিত্তি নেই। মক্কাকে হিন্দু মন্দির বলা আসলে ধর্ম নিরপেক্ষতার পরিপন্থী।’ সূত্র: জি-নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে