রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড় ব্যবধানে পুতিনের জয়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচনে প্রত্যাশিত জয় নিশ্চিত করে ভ্লাদিমির পুতিন আবারও ছয় বছরের জন্য রাশিয়ার নেতৃত্বে থাকছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

রোববার নির্বাচন শেষ হওয়ার পর একটি বুথ ফেরত জরিপে পুতিনের পক্ষে ৭৩ দশমিক ৯ শতাংশ ভোট পড়ার হিসাব দেওয়া হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে ২০১২ সালের নির্বাচনে ৬৪ শতাংশ ভোট পড়েছিল তার পক্ষে।

এবার বুথ ফেরত জরিপের এই হিসাব নির্বাচনের ফলে প্রতিফলিত হলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বিপুল ব্যবধান জয় হবে পুতিনের।

২১ দশমিক ৩ শতাংশ বাক্সের ভোট গণনায়ও পুতিনের পক্ষে প্রায় ৭২ শতাংশ ভোট এসেছে।

শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় এ নির্বাচনে পুতিন জয় প্রত্যাশিতই ছিল।২০০০ সালের পর থেকেই প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রে আছেন তিনি।
জালিয়াতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় জনপ্রিয় বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। আদালতের ওই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে আসছেন পুতিনের কট্টর সমালোচক নাভালনি।

বুথ ফেরত জরিপে এবার ভোট পড়ার হার বলা হয়েছে মোট ভোটের ৬৩ দশমিক ৭ শতাংশ, যা ২০১২ সালের চেয়ে কম।

নির্বাচনে জালিয়াতির অভিযোগ করে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে রাশিয়ার অনেক শহর-নগরের ভোট কেন্দ্রে জালিয়াতির চিত্র উঠে এসেছে। বেশ কয়েকটি ভিডিওতে নির্বাচন কর্মকর্তাদের ব্যালটে সিল মেরে বাক্স ভরতে দেখা গেছে।

বিবিসি বলছে, ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই বুথ ফেরত জরিপ প্রকাশ করা হয়, যাতে পুতিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী পাভেল গ্রুদিনিনের পক্ষে মাত্র ১১ দশমিক ২ শতাংশ ভোটের আভাস দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ