,

ভারতের কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গুলি : নারী ও শিশুসহ নিহত ৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কাশ্মীরে পাকিস্তানি সেনাদের ছোঁড়া গুলিতে পাঁচ জন কাশ্মীরী মারা গেছেন৷ রবিবার ভোরে কাশ্মীরের পুঞ্চ সেক্টরের বালাকোটে পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে ভারত।

ভারতীয় গণমাধ্যম জানায়, সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান৷ রবিবার ভোরে সীমান্তের ওপার থেকে ঝাঁকে ঝাঁকে গোলাবারুদ ছোঁড়া হয়। এতে পাঁচ জন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে তিনজন শিশু ও একজন নারী রয়েছেন। আহত হন আরো দুজন।

জানা গেছে, কোনোধরনের প্ররোচনা ছাড়াই গুলি ছোঁড়া হয়েছে। এই ঘটনায় পাঁচ জনের সাথে-সাথে মৃত্যু হয়েছে৷ সকলেই স্থানীয় বাসিন্দা এবং একই পরিবারের সদস্য৷

এদিকে, কাশ্মীরের ডিজিপি এসপি বৈদ জানিয়েছেন, আহতদের উদ্ধারে হেলিকপ্টার পাঠানো হয়েছে৷ একইসঙ্গে পাকিস্তানি সেনাদের পাল্টা জবাব দিতে শুরু করেছে ভারত৷ এখনও চলছে গোলাগুলি। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে