রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ব গৌতায় হামলা অব্যাহত, নিহত ৩০

news-image

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার পূর্ব গৌতাায় বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরগুলোতে হামলা অব্যাহত রেখেছে সরকারি বাহিনী। শনিবার সরকারি বাহিনী ও এর মিত্রদের চালানো বিমান হামলায় ৩০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো কয়েক ডজন মানুষ। গত শুক্রবারও নিহত হয়েছে ৭৮ জন। খবর: দ্য গার্ডিয়ান।

খবরে বলা হয়, শনিবার বিদ্রোহী নিয়ন্ত্রিত জামালকা শহরে হামলা চালায় সরকারি বাহিনী। এতে ৩০ জন নিহত হয়। নিহতরা পূর্ব গৌতা ছেড়ে সরকার নিয়ন্ত্রিত শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে সরকারি বাহিনীর দাবি, তারা শুধু সশস্ত্র জঙ্গিদের ওপর হামলা চালিয়েছে। এদিকে, শনিবার প্রায় ১০ হাজার মানুষ সরকার নিয়ন্ত্রিত শহরের উদ্দেশ্যে গৌতা ত্যাগ করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক একটি পর্যবেক্ষণ সংস্থা। এর আগে শুক্রবার কাফার বাতনা শহরে হামলা চালিয়ে ৭৮ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে সরকারি বাহিনী। এর মধ্যে ১৩ শিশুও রয়েছে।

পর্যবেক্ষণ সংস্থা বলছে, নিহতের এই সংখ্যা আরো বাড়তে পারে। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে আরো মরদেহ চাপা পড়ে আছে। আহতদের চিকিৎসায় নিয়োজিত পূর্ব গৌতার একজন ডাক্তার বলেন, আমি গৌতাকে বাঁচাতে বলছি না। আমি বলতে চাই, মানবতাকে বাঁচান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ২০ দিন আগে যুদ্ধবিরতি প্রস্তাব পাস করেছে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরব থাকায় এই যুদ্ধবিরতি প্রস্তাব কোনো কাজে আসছে না। সব দেশ ও সংস্থা মানবাধিকারের কথা বলছে। কিন্তু তা শুধু বলার মধ্যেই সীমাবদ্ধ থাকছে।

উল্লেখ্য, তিন সপ্তাহ ধরে চালানো বিমান হামলায় নিহতের সংখ্যা প্রায় ১৫শ তে পৌঁছেছে। এই অঞ্চলের হাজার হাজার অধিবাসী প্রাণ বাঁচাতে সরকার নিয়ন্ত্রিত শহরগুলোতে আশ্রয় নিচ্ছে। বৃহস্পতিবার প্রায় ১২ হাজার মানুষ গৌতা ছেড়েছে। এদের মধ্যে বেশির ভাগই নারী, শিশু ও বৃদ্ধ। অধিবাসীদের গৌতা ছেড়ে যাওয়ার ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ