এক মাসের পিতৃত্ব ছুটি চালু ‌করেছে ইন্দোনেশিয়া‌

news-image

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার এক মাসের পিতৃত্ব ছুটি চালু করা হয়েছে। সরকারের বিভিন্ন দফতরে কর্মরত পুরুষ কর্মীরা সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য এক মাসের জন্য এ ছুটি নিতে পারবেন। লিঙ্গ সমতাকে সমর্থনের উদ্দেশ্যে এ উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়া সরকার।

দেশটির ন্যাশনাল সিভিল সার্ভিস এজেন্সি পিতৃত্ব ছুটির বিষয় নিয়ে ২০১৭ সালে প্রথম জোরালো উদ্যোগ নেয়। গত সোমবার ছুটির বিষয়ে অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা দেয়া হয়।

ঘোষণায় বলা হয়, সর্বোচ্চ এক মাস পর্যন্ত পিতৃত্ব ছুটি মঞ্জুর করা হবে। যাতে পুরুষ সরকারি কর্মীরা সন্তান জন্মের সময়টাতে স্ত্রীর পাশে থাকতে পারেন। তবে এ ছুটি নিতে হলে স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা থেকে সরবরাহকৃত দলিল প্রদর্শন করতে হবে। সূত্র: জাকার্তা পোস্ট

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার