রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে দেরিতে বিয়ে করছেন সিরিয়ার নারীরা!

news-image

অনলাইন ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বিশেষ করে নারীরা ব্যাপক সঙ্কটের মধ্য দিয়ে দিন পার করছেন। সে দেশের অনেক পুরুষ পালিয়ে গেছেন অথবা সেনাবাহিনীতে যোগ দিয়েছেন।

পুরুষের অবর্তমানে নারীদেরই ধরতে হচ্ছে সংসারের হাল। এমনতি সে দেশে নারীর সংখ্যা তুলনামূলকভাবে বেড়ে গেছে বলেও গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।

কিন্তু পরিবারের অর্থনৈতিক সঙ্কটের কারণে অনেক দেরিতে নারীরা বিয়ে করছেন বলে জানা গেছে। এমনকি পরিবারকে সহায়তা করার জন্য অনেক নারীই ৩০ বছর পার হওয়ার আগে বিয়ে করছেন না।

সে ক্ষেত্রে অনলাইনে সম্পর্কে জড়িয়ে পড়ছেন অনেকেই। ভার্চুয়াল মাধ্যমে প্রেমের সম্পর্কের পর অনেকেই বিয়েও করছেন।

তবে বেশিরভাগের ক্ষেত্রে ৩০ বছরের আগে বিয়ের কথা চিন্তা করা সম্ভব হচ্ছে না। সে ক্ষেত্রে তারা পুরুষদের সঙ্গে নানা রকমের চাকরি করছেন। অনেকে দোকানে বিক্রয় কর্মী হিসেবে কাজ করছেন।

আলজাজিরার প্রতিবেদক কাতিয়া রৈাপেজ এ ব্যাপারে একটি প্রতিবেদন তৈরি করেন। সেখানে এ ধরনের বিষয় উঠে আসে। ওই প্রতিবেদনে দেখা যাচ্ছে, তৈরি পোশাক বিক্রির দোকানে পুরুষ কর্মীর সঙ্গে একই কাজ করছেন এক নারী। সূত্র : আলজাজিরা

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ