,

চীনা ভাষা শিখছে ভারতীয় সেনারা, আতঙ্কে বেইজিং

news-image

ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ভারত-চীন ম্পর্ক। বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেশ দু’টির মধ্যে চলছে বাকযুদ্ধ আর ভয়ঙ্করসব মহড়া। আর তারই জের ধরে চীনকে মোকাবেলা করতে এবার চীনা ভাষা শিখছে ভারতের সৈন্যরা। আর তাতে বেশ সতর্ক অবস্থানেই আছে চীন। এই চীনা ভাষাজ্ঞান ভারতীয় সেনাদের অনেকক্ষেত্রে সুবিধা পাইয়ে দেবে বলে মনে করছেন চীনের নিরাপত্তা বিশেষজ্ঞরা।

এর আগে ফেব্রুয়ারিতে জানা গিয়েছিল, ২৫ জন ভারতীয় সেনাকে চীনা ভাষা শেখানোর জন্য পাঠানো হয়েছে। মধ্য প্রদেশের রাইয়েন জেলায় সাঁচি ইউনিভার্সিটি অফ বুদ্ধিস্ট ইন্ডিক স্টাডিজে সেনাদের চীনা ভাষার শিক্ষা দেওয়া হচ্ছে। ভারতীয় সেনারা চীনা ভাষা শিখলে সীমান্তে ভুল বোঝাবুঝি এড়ানো যাবে বলে মনে করছে ভারত।

কিন্তু বিষয়টিকে এতটা হালকাভাবে নিতে নারাজ চীন। ভুল বোঝাবুঝি এড়ানো যাওয়ার কথা অস্বীকার করছে না তারা। কিন্তু সেই সঙ্গে এও বলছে, যুদ্ধের সময় চীনা ভাষা শেখার ফলে ভারতীয় সেনারা সুবিধা ভোগ করবে। চীনাদের রণনীতি বুঝে ফেলাও অসম্ভব নয়।

এ ব্যাপারে সাংহাই অ্যাকাডেমি অফ সোশ্যাল সায়েন্সের আন্তর্জাতিক সম্পর্কের গবেষক হু জিনইয়ং বলেছেন, “শান্তি ও সমঝোতার ক্ষেত্রে এই ভাষাজ্ঞানের জন্য কথোপকথনে সুবিধা হবে। কিন্তু যুদ্ধক্ষেত্রে এই ভাষাজ্ঞানই একটি অস্ত্র।” তিনি আরও বলেছেন, ভারতকার্যকর এবং টার্গেট করে কৌশল তৈরি করছে। যুদ্ধের সময় চীনা শত্রুরা কী ভাবছে, তা তারা সহজেই বুঝতে পারবে।

এদিকে মিলিটারি এক্সপার্ট সং জোংপিং আরও একধাপ এগিয়ে বলেছেন, সীমান্ত এলাকার পরিস্থিতি হাতে রাখতে পারবে ভারত। শুধুমাত্র চীনা ভাষা শেখার জন্যই এই সুবিধা তারা পাবে। চীনা ভাষাজ্ঞান থাকার জন্য যুদ্ধ তো বটেই, পরিস্থিতি ঠান্ডা থাকলেও ভারত চীনাদের কতাবার্তা বুঝতে পারবে। ফলে পরিস্থিতির আঁচ পাবে তারা।

অনেক বিশেষজ্ঞ আবার চীনা চীনাদের হিন্দি ভাষা শেখার পরামর্শ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে