রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তালেবান হামলায় ২৪ আফগান সেনা নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পশ্চিমে ফারাহ প্রদেশে তালেবান জঙ্গিদের হামলায় অন্তত ২৪ আফগান সেনা নিহত হয়েছে। গতকাল শনিবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বিবিসি জানায়, হামলার শিকার হওয়া আফগান সেনাবাহিনীর দলটি ফারাহ প্রদেশের বালা বুলুক জেলায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় আফগান তালেবান তাদের ওপর ওই হামলা চালায়। আফগান সেনাবাহিনী হামলার শিকার হওয়ার সঙ্গে সঙ্গে বিমান থেকে পাল্টা হামলা করার ব্যবস্থা নেয়। এতে দুই পক্ষের মধ্যেই গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় এক কর্মকর্তা ফরিদ বখতিয়ারের দাবি, ওই হামলার ঘটনার পরে সেনাবাহিনী বিমান হামলা চালায়। এতে ২৫ জন বিদ্রোহী নিহত হয়েছেন।

দেশটির পশ্চিমাঞ্চলের ফারাহ প্রদেশটি ইরান সীমান্তে অবস্থিত। এই অঞ্চলকে আফিম চাষের কেন্দ্র বলা হয়।

কয়েক মাস ধরে আফগান তালেবান ও সেনাবাহিনীর মধ্যে হামলার ঘটনায় প্রায়ই ঘটছে। ফারাহ প্রদেশেরই বালা বুলুক জেলাতে দুই সপ্তাহ আগে একই ধরনের হামলায় চালায় তালেবান। সেবার সেনাঘাঁটিতে হামলায় ২২ জন সেনা নিহতের ঘটনা ঘটে।

এদিকে আফগান তালেবান দাবি করছে, তাদের হামলায় কমান্ডোসহ ৫৩ জন সেনাসদস্য হতাহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার

লাল শাড়িতে তটিনীর চোখজুড়ানো রূপ

টুথপেস্ট ব্যবহারে কি সত্যিই ব্রণ দূর হয়?

অবশেষে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

আমেরিকা ট্যুরে কনা, গাইবেন ১৬ শহরে