রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিমের সঙ্গে বৈঠকে রাজি ট্রাম্প

news-image

উত্তর কোরীয় নেতা কিম জং উনের সাথে বৈঠক করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে অবস্থানরত দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা ট্রাম্পের হাতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠক অনুষ্ঠিত হবার আগ পর্যন্ত উত্তর কোরিয়া তাদের সব পারমাণবিক এবং মিসাইল কার্যক্রম বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

গত কয়েক মাস ধরে উত্তর কোরিয়া এবং আমেরিকার মধ্যে হুমকি ও পাল্টা হুমকির মাঝে এ ধরনের বৈঠকের বিষয়টি বড় ধরনের অগ্রগতি।

চলতি সপ্তাহের প্রথম দিকে দক্ষিণ কোরিয়ার নেতারা পিয়ংইয়ং-এ উত্তর কোরিয়ার নেতার সাথে একটি নজিরবিহীন বৈঠক করেছেন।

দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হোয়াইট হাউজ থেকে বের হয়ে জানিয়েছেন, মে মাসের মধ্যে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হতে পারে। বৈঠকের সুনির্দিষ্ট তারিখ এবং স্থান এখনো নির্ধারিত হয়নি।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ