রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলংকায় মুসলিমবিরোধী দাঙ্গা ঠেকাতে কমান্ডো মোতায়েন

news-image

শ্রীলংকার ক্যান্ডিতে কমান্ডো পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে মঙ্গলবার সেখানে কারফিউ জারি করা হয়। মুসলিমবিরোধী দাঙ্গা ঠেকাতে কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

চা বাগান ও বৌদ্ধদের প্রাচীন নিদর্শনের জন্যে খ্যাত ক্যান্ডির বিভিন্ন এলাকায় দাঙ্গাবাজরা তা-ব চালায়। এ অঞ্চলে দাঙ্গায় দু’জনের প্রাণহানির পরিপ্রেক্ষিতে কারফিউ’র সময়সীমা বাড়িয়েছে কর্তৃপক্ষ।

পুলিশের মুখপাত্র জানান, ওই এলাকায় আইন শৃঙ্খলা পুনরুদ্ধার ও কারফিউ বলবৎ এর লক্ষ্যে শতাধিক কমান্ডো মোতায়েন করা হয়েছে।

এদিকে, দাঙ্গাবাবাজরা মঙ্গলবার বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। পুড়ে যাওয়া একটি ভবন থেকে একজন মুসলিমের লাশ উদ্ধার করেছে পুলিশ।

প্রসঙ্গত, একজন সিংহলী পুরুষের প্রাণহানিকে কেন্দ্র করে সোমবার দাঙ্গা সৃষ্টি হয়। এই দাঙ্গায় মুসলমানদের বাড়িঘর, মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে।সূত্র: এএফপি

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ