,

টিলারসনের পদত্যাগের তদবির করেছে আমিরাত!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, জঙ্গি সংগঠনগুলোকে সমর্থন, অর্থায়ন ও লালন পালনের অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে অবরোধ আরোপ করেছে সৌদি জোট। তবে বরাবরই সেই অভিযোগ অস্বীকার করে আসছে দোহা।

কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন কাতারের বিরুদ্ধে সৌদি জোটের অবরোধ সমর্থন না করায় তাকে পদত্যাগ করানোর চেষ্টা করেছে সংযুক্ত আরব আমিরাত।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের হয়ে অর্থসংগ্রহকারী এলিয়ট ব্রয়ডির সঙ্গে ইমেইলে যোগাযোগ করেছে আমিরাত।

সেখানে স্পষ্টভাবে প্রমাণ রয়েছে, এলিয়টের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে রেক্স টিলারসনের পদত্যাগের ব্যাপারে অনুরোধ রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সোমবার এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তার সূত্র ধরে মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ করে আলজাজিরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে