রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাদ্দাম পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করছে ইরাক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরাক সরকার দেশটির সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এবং তার যৌথ পরিবারের সদস্যদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে সাদ্দাম হোসেনের শাসনামলের ৪ হাজার ২০০ কর্মকর্তার সম্পত্তিও বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ কর্মকর্তারা সাদ্দামের বাত পার্টির সদস্য ছিলেন।

ইরাকে একটি ‘জবাবদিহিতা ও ন্যায়বিচার সংক্রান্ত কমিশন’ এই তালিকা তৈরি করেছে। এতে সাদ্দাম হোসেন, তার সন্তান, নাতিনাতনী এবং আত্মীয়স্বজনরা আছেন। তাদের সম্পত্তি কি আছে, কোথায় আছে তার এখন খুঁজে বের করার কাজ চলছে।

২০০৩ সালে ইরাকে মার্চ-এপ্রিল মাসে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হন। জুলাই মাসে মসুল শহরে আরেক অভিযানে নিহত হন তার দুই ছেলে উদে ও কুসে হোসেন।

এরপর সে বছরই ডিসেম্বরের ১৩ তারিখ তিকরিতের কাছে একটি খামার বাড়িতে মার্কিন সেনাদের হাতে ধরা পড়েন সাদ্দাম হোসেন। মানবতাবিরোধী অপরাধ সহ একাধিক অপরাধের দায়ে তার বিচার হয়, এবং মৃত্যুদন্ড দেয়া হয়। ২০০৬ সালের ৩০শে ডিসেম্বর তার ফাঁসি কার্যকর করা হয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ