সিরিয়ায় তুরস্কের বিমান হামলা, নিহত ৩৬

news-image

সিরিয়ার আফরিনে তুরস্কের বিমান হামলায় সরকারপন্থী বাহিনীর ৩৬ জন নিহত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়। সিরিয়ার উত্তর-পশ্চিমের আফরিনে এই হামলা চালায় তুর্কি যুদ্ধবিমান। গেল ৪৮ ঘণ্টায় সিরিয়ার সরকারি বাহিনীকে লক্ষ্য করে এ নিয়ে তিনবার হামলা চালায় তুরস্ক।

সরকারি বাহিনীর কারফ জিনা ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে সিরিয়ার মানবাধিকার সংগঠন অবজারভেটরির পক্ষ থেকে বলা হয়েছে। এ দিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় গত সপ্তাহে ওয়াইপিজি মিলিশিয়াদের সাহায্য করতে সরকারপন্থী বাহিনী এখানে প্রবেশ করে।

তুর্কি বাহিনী এরমধ্যেই রাজো শহর দখল নিয়েছে। শহরটির ৭০ ভাগ এলাকা তুরস্ক সেনাদের নিয়ন্ত্রণে বলে জানান তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইনদ্রিম। রাজো শহরটি আফরিনের ২৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির