রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিশিগান বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ২

news-image

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটির (সিএমইউ) একটি ডরমেটরিতে বন্দুকধারীর হামলায় অন্তত দু’জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ভোরে ওই বন্দুকধারী ডরমেটরিতে এসে সরাসরি গুলি শুরু করেন।

পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেল হলে এ হামলার ঘটনা ঘটে এবং ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিবাদে এ হামলা হয়েছে।

নিহতরা কেউই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯ বছর বয়সী এক ব্যক্তি এসে গুলি শুরু করেন। বিশ্ববিদ্যালয়টিতে ২৩ হাজার শিক্ষার্থী রয়েছে।

অসমর্থিত একটি সূত্রের দাবি, সম্ভবত ওই তরুণ তার বাবা-মাকে গুলি করে হত্যা করেছে।

পুলিশ হামলাকারীর নাম জেমস এরিক ডেভিস (জুনিয়র) বলে জানিয়েছে। তার বয়স ১৯ বছর।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনার পর নিজেদের টুইটারে শিক্ষার্থীদের জন্য সতর্কতা জারি করেছে।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ফ্লোরিয়ার মেজোরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত ১৭ জন নিহত হন, যাদের ১৪ জনই শিক্ষার্থী।

এ জাতীয় আরও খবর

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার

লাল শাড়িতে তটিনীর চোখজুড়ানো রূপ

টুথপেস্ট ব্যবহারে কি সত্যিই ব্রণ দূর হয়?

অবশেষে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত