রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ার মানবিক পরিস্থিতি যাচাই করুন, জাতিসংঘকে রাশিয়া

news-image

অনলাইন ডেস্ক : সিরিয়ার রাকা শহরের মানবিক পরিস্থিতি যাচাই করার জন্য একটি আন্তর্জাতিক কমিশন গঠন করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর রাকা এখন মার্কিন মদদপুষ্ট কুর্দি গেরিলাদের দখলে রয়েছে।

সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টিফ্যান ডি মিসতুরাকে লেখা এক চিঠিতে এ আহ্বান জানান রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। চিঠিতে তিনি বলেছেন, আত-তানফ থেকে রুকবান শহর পর্যন্ত ত্রাণ পৌঁছানোর জন্য একটি করিডোর প্রতিষ্ঠা করুন এবং রাকার মানবিক পরিস্থিতি যাচাই করুন।

এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেংকভ রাকার বর্তমান মানবিক পরিস্থিতি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, মার্কিন নেতৃত্বাধীন জোট এ পরিস্থিতিকে উপেক্ষা করে চলেছে। এরপর রুশ প্রতিরক্ষামন্ত্রী স্টিফ্যান ডি মিসতুরাকে চিঠি লিখলেন।

গত বছর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে হটিয়ে রাকার নিয়ন্ত্রণ নেয় মার্কিন সমর্থিত কুর্দি গেরিলারা। সিরিয়া সরকারের কাছে তারা এ শহরের নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতে অস্বীকার করে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ