,

প্রচণ্ড ঠাণ্ডায় ইউরোপে ২৪ জনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বরফে ঢেকে গেছে পুরো ইউরোপ। আর এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড ঠাণ্ডায় বাড়ছে মৃতের সংখ্যাও। ইতোমধ্যে ঠাণ্ডাজনিত কারণে ইউরোপের বিভিন্ন দেশে অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এর মধ্যে লন্ডনে ১০ জন, পোল্যান্ডে পাঁচজন, ফ্রান্সে চারজন, লিথুনিয়ায় তিনজন, ইতালিতে একজন এবং রোমানিয়ায় দুজনের মৃত্যু হয়েছে। এদের বেশির ভাগই গৃহহীন ও বয়স্ক ব্যক্তি।

ইউরোপের একাধিক আঞ্চলিক সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া এই অঞ্চলের ট্রেন ও বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে। শীতের তীব্রতার কারণে শতাধিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান তাদের কর্মীদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে। চলতি সপ্তাহের শেষ নাগাদ শীতের তীব্রতা থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।

অনেক শহরে গৃহহীনদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। রাতে কোনো গৃহহীন আশ্রয়কেন্দ্রে যেতে অস্বীকৃতি জানালে তাকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়েছে বেলজিয়াম পুলিশকে।

চলতি সপ্তাহের প্রথম থেকেই‘দ্য বিস্ট ফ্রম দ্য ইস্ট’নাম দেওয়া শৈত্যপ্রবাহে ইউরোপের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। যুক্তরাজ্যে তাপমাত্রা মাইনাস ২২ ডিগ্রি ফারেনহাইটে নেমে এসেছে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে