,

পাপুয়া নিউগিনিতে ভূমিকম্প, নিহত ১৪

news-image

পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে চার শিশু রয়েছে। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৫। ভূমিকম্পে ভবনধস ও দেশটির প্রত্যন্ত অঞ্চলে ভূমিধসের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটে।

স্থানীয় সময় সোমবার ভোরে ইনগা প্রদেশের গ্রামগুলো ও এক বড় স্বর্ণের খনি ভূকম্পনে কেঁপে ওঠে। ভূমিকম্পনের পরপরই ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা শুরু হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, হেলা প্রদেশের তারি থেকে ৩১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাউথার্ন হাইল্যান্ডস প্রদেশের মেনদি থেকে ৯৮ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। ভূকম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।

মঙ্গলবার রাতে বিবিসি জানিয়েছে, ভূমিকম্পে ৩০ জনের বেশি মারা যেতে পারে বলে আশঙ্কা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ভূমিকম্পে বেশ কিছু ভবন ধসে পড়েছে এবং ভূমিধসে রাস্তাঘাটা বন্ধ হয়ে গেছে। বেশ কিছু ফোন লাইন হয়েছে বিচ্ছিন্ন। মেনদিতে দুই ভবন ধসে ১২ জন নিহত হওয়ার খবর জানিয়েছে সংস্থাটি।

মার্কিন ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় সময় সোমবার ভোর ৩টা ৪৫ মিনিটে ইনগা প্রদেশের পরগেরা থেকে ৫৬ মাইল দক্ষিণে ভূমিকম্প আঘাত হানে। এ সময় কয়েক ডজন আফটার শকের ঘটনাও ঘটে।

স্থানীয় পুলিশ ভূমিকম্প ও ভূমিধসের ঘটনায় ১৪ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে