রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৌথায় দিনে ৫ ঘন্টার অস্ত্রবিরতির নির্দেশ

news-image

সিরিয়ার পূর্ব গৌথায় মানবিক সাহায্যের জন্য একটি মুক্তাঞ্চল প্রতিষ্ঠা করবে রাশিয়া। একই সঙ্গে এই অঞ্চলে দিনে ৫ ঘন্টার অস্ত্রবিরতির নির্দেশ দিয়েছে সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্র দেশটি।

গত কয়েক সপ্তাহ যাবত সিরিয়ার সশস্ত্র বাহিনী এবং তাঁদের মিত্ররা দামেস্কের কাছের পূর্ব গৌথায় বড় রকমের হামলা শুরু করে। ৭ বছরব্যাপী চলমান যুদ্ধে সবথেকে বড় এই বোমাবর্ষণের ঘটনায় এখন পর্যন্ত অসংখ্য মানুষ নিহত হয়েছে।
রোববার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, আক্রান্ত এলাকার অনেকের মধ্যে ক্লোরিন গ্যাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা গেছে। সোমবার উদ্ধারকর্মী এবং যুদ্ধ পর্যবেক্ষকরা এই এলাকায় বিমান হামলায় ৭ শিশু নিহত হবার খবর নিশ্চিত করেছেন।

জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের মানবতা বিষয়ক সম্মেলনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিয় গুতারেস বলেছেন, পূর্ব গৌথার আর অপেক্ষা করার সুযোগ নেই। পৃথিবীর মাঝে এই নরকের কার্যক্রম বন্ধ করার এখনই সঠিক সময়।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বরাত দিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিমান হামলা বন্ধ রাখবে রাশিয়া। এই সময় বেসামরিক জনগন এলাকা ত্যাগ করার সুযোগ পাবে। ইয়ন নিউজ

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ