রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের প্রথম নারী মন্ত্রী রামাহ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পরিবর্তনের ধারা অব্যাহত রেখেছে সৌদি সরকার। আর এই ধারাবাহিকতায় আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রথমবারের মতো একজন নারীকে ডেপুটি মিনিষ্টার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের এই ডেপুটি মিনিষ্টারের নাম ড. তামাদের বিনতে রামাহ।

সোমবার তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয় বলে জানা গেছে।

সোমবার সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ দেশটির শীর্ষ কয়েকজন সেনা কর্মকর্তাসহ ডেপুটি মিনিষ্টারের পদ রদবদল করেন। একই সাথে দেশটির কয়েকটি শহরে নতুন মেয়র পদায়ন করা হয়।

নতুন ডেপুটি মিনিষ্টার আল রামাহ ম্যানচেষ্টার ইউনিভার্সিটি থেকে রেডিওলজি ও মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি ডিগ্রীধারী বলে জানা গেছে।

এর আগে, ২০১৬ সালে সৌদি আরবের মানবাধিকার কমিশনের একজন প্রতিনিধি ছিলেন আল রামাহ। তিনি কিং সৌদ ইউনিভার্সিটিতেও একজন ফ্যাকাল্টি হিসেবে কর্মরত ছিলেন। আল আরাবিয়া পত্রিকা এ তথ্য জানিয়েছে। তথ্যসূত্র: খালিজ টাইমস

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ