রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনরিকের সঙ্গে ট্রাম্পের বাগযুদ্ধ

news-image

অনলাইন ডেস্ক : মেক্সিকো সীমান্তে যুক্তরাষ্ট্রের দেয়াল নির্মাণের প্রসঙ্গ নিয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকের সঙ্গে ফোনালাপের সময় তুমুল বাগযুদ্ধে লিপ্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াশিংটন পোস্টের খবরে এক তথ্য জানানো হয়।

একই ইস্যু নিয়ে মেক্সিকো-যুক্তরাষ্টের মধ্যে আগেও বাগযুদ্ধ হয়েছে। ফের ট্রাম্প বিষয়টি উত্থাপন করায় প্রতিবাদ করেন এনরিক। এতে রাগান্বিত হয়ে তার সঙ্গে রীতিমতো তর্কে লিপ্ত হন ট্রাম্প।

মার্কিন কর্মকর্তারা বলছেন, মঙ্গলবার এনরিকের সঙ্গে প্রায় ৫০ মিনিট উত্তপ্ত বাক্যবিনিময় হয় ট্রাম্পের। প্রেসিডেন্টকে হতাশ ও উত্তেজিত করা হয়েছে মেক্সিকোর পক্ষ থেকে। এদিকে ওই ফোনালাপের পর হোয়াইট হাউসে মেক্সিকোর প্রেসিডেন্টের আসন্ন সফরসূচি স্থগিত করা হয়েছে।

ট্রাম্প মেক্সিকোতে সীমান্ত দেয়াল নির্মাণ করতে চান আর সেই খরচ মেক্সিকোর নিকট থেকে আদায় করতে চান। কিন্তু এনরিকের দেশ তাতে সায় দিতে রাজি হয়নি। এর আগে গত বছর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গেও উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে ট্রাম্পের।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ