,

ভারতে দ্রুতগামী জিপের চাপায় ৯ শিক্ষার্থী নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহারে একটি স্কুলের ৯ শিক্ষার্থী নিহত এবং ১০ জন আহত হয়েছে। গতকাল শনিবার একটি দ্রুতগতির জিপগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের শিক্ষার্থীদের চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের বয়স ১০ থেকে ১৪ বছর।

স্থানীয় পুলিশ কর্মকর্তা বিবেক কুমার জানান, ঘটনাটি ঘটেছে বিহারের মুজাফফর নগরের আহিয়াপুর-ঝাপাহ এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সময় স্কুল ছুটি হয়েছে। শিক্ষার্থীদের অনেকেই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারা বাইরে আসছিল।

এসময় একটি গাড়ি দ্রুত এসে তাদের ওপর দিয়ে চলে যায়। এরপর একটি দেয়াল ভেঙ্গে ফেলে জিপটি।

গাড়িটির মালিক একজন বিজেপি নেতা বলে জানা গেছে। সূত্র : ইনডিপেনডেন্ট

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে