,

মন্টিনিগ্রোর মার্কিন দূতাবাসভবনে বোমা হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মন্টিনিগ্রোতে যুক্তরাষ্ট্রের দূতাবাসভবন লক্ষ্য করে বোমা হামলা করা হয়েছে। হামলাকারী অজ্ঞাত ব্যক্তি আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিয়েছেন বলে জানা গেছে। মন্টিনিগ্রোর রাজধানী পোডগোরিকায় বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, স্থানীয় বাসিন্দারা দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন

এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘এখানে একটি ঘটনা ঘটেছে।’
ওই ঘটনার বিস্তারিত জানাননি ওই পুলিশ কর্মকর্তা।

রয়টার্সের এক ফটোগ্রাফার জানান, পুলিশের গাড়িগুলো দূতাবাসের আশপাশের রাস্তাগুলো বন্ধ করে রেখেছে। বিস্ফোরণে দূতাবাসটির কোনো ক্ষতি হয়েছে কি-না তা বোঝা যাচ্ছে না।

প্রসঙ্গত, সাবেক যুগোশ্লাভিয়া প্রজাতন্ত্র বিলুপ্ত হওয়ার পর যে কয়টি নতুন রাষ্ট্রের অভ্যুদয় হয়েছে তাদের মধ্যে সবচেয়ে ছোট রাষ্ট্র মন্টিনিগ্রো। তথ্যসূত্র: রয়টার্স

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে