ভারতে যুদ্ধবিমানের প্রথম নারী পাইলট অবনী!

news-image

ভারতে যুদ্ধবিমানের প্রথম নারী বৈমানিক হিসেবে যোগ দিয়েছেন অবনী চতুর্বেদী। ভারতীয় বিমান বাহিনীর ফ্লায়িং অফিসার অবনী চতুর্বেদী এবার যুদ্ধবিমানের বৈমানিক হলেন। ভারতে বিমানবাহিনীর তিনিই প্রথম নারী পাইলট, যিনি আকাশসীমা নিরাপদ রাখতে ফাইটার এয়ারক্রাফট চালাবেন।

ভারতের বিমানবাহিনীর মুখপাত্র জানান, অবনী চতুর্বেদী, ভাবনা কান্ত এবং মোহনা সিং; এই তিন নারী বৈমানিককে এর আগে শ্রমসাধ্য উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হয় ফাইটার জেট চালনার ওপর। যার মধ্যে অবনী প্রথম কোনো নারী বৈমানিক হিসেবে এককভাবে মিগ-২১ নিয়ে সফলভাবে উড্ডয়ন করেন।

তিনি জানান, ওই তিন নারী ২০১৬ সালে ফ্লায়িং অফিসার হিসেবে কমিশন্ড পান। যুদ্ধবিমানের জন্য ভারত সরকার পরীক্ষামূলক ‘নারী বৈমানিক ধারা’ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে তারা কমিশন্ড পান।

মুখপাত্র জানান, প্রথম নারী বৈমানিক হিসেবে অবনী যুদ্ধবিমান একাই চালিয়েছেন। তিনিই প্রথম একক উড্ডয়নে মিগ-২১ নিয়ে উড়েছেন। ভারতীয় বিমানবাহিনীর জামনগর ঘাঁটি থেকে ১৯ ফেব্রুয়ারি উড্ডয়ন করেন অবনী। তথ্যসূত্র: জি-নিউজ

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির