স্কুলে বোকো হারামের হামলা, ১১১ ছাত্রী ‘নিখোঁজ’

news-image

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়োবে প্রদেশের একটি স্কুলে গত সোমবার ইসলামিক জঙ্গি সংগঠন বোকো হারামের হামলার পর থেকে ১১১ স্কুলছাত্রী ‘নিখোঁজ’ রয়েছে। এ ঘটনায় আরো অনেকে অপহরণ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে।

ইয়োবের পুলিশ কমিশনার আবদুমালিকি সুনমুনু আলজাজিরাকে জানান, সোমবার প্রদেশের দাপচি শহরের একটি মাধ্যমিক স্কুলে বন্দুকধারীরা হামলা চালালে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা পালাতে বাধ্য হন। পরদিন মঙ্গলবার স্কুলে ১১১ ছাত্রী অনুপস্থিত ছিল। তবে তাদের অপহরণ করা হয়েছে কি না, তা নিশ্চিত জানা যায়নি। তিনি এ ঘটনাটিকে ‘খুব সংবেদনশীল পরিস্থিতি’ বলে মন্তব্য করেন।

ইয়োবে প্রদেশের গভর্নরের মুখপাত্র আবদুল্লাহি বেগো জানান, হামলার পর অপহৃত ছাত্রীদের কয়েকজনকে গত বুধবার উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী।

এ ঘটনাটি শিক্ষার্থীদের অভিভাবকদের মনে ভয়ের সৃষ্টি করছে। তাঁরা বলছেন, এটি তাঁদের ২০১৪ সালে হওয়া অপহরণের ঘটনাকে স্মরণ করিয়ে দিচ্ছে। ওই সময় চিবুক শহর থেকে ২৭৬ স্কুলছাত্রীকে অপহরণ করে বোকো হারাম।

গত বুধবার আবুবকর সেহো নামের এক ব্যক্তি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমাদের মেয়েরা দুদিন ধরে নিখোঁজ এবং আমরা তাদের অবস্থান সম্পর্কে কিছুই জানি না। আমাদের ভয় হচ্ছে, চিবুকের মতো আরেকটি ঘটনা ঘটতে যাচ্ছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক দুজন বার্তা সংস্থা রয়টার্সকে জানান, মঙ্গলবার পর্যন্ত ৯১ স্কুলছাত্রী নিখোঁজ রয়েছে।

ইসলামিক রাষ্ট্র গঠনের জন্য ২০০৯ সাল থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় নাইজেরিয়ায় বোকো হারামের তৎপরতা শুরু হয়। এতে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ২০ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। কয়েক বছর ধরে হাজার হাজার প্রাপ্তবয়স্ক এবং শিশুদের অপহরণ করেছে দলটি।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির