,

সিরিয়ায় হামলা: মৃতের সংখ্যা বেড়ে ৯৪

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৯৪-এ দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ২০ জন শিশুও রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩২৫ জন। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ (এসওএইচআর) এ তথ্য নিশ্চিত করেছে।

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে সরকারি বাহিনী বিমান হামলার পাশাপাশি কামানের গোলাবর্ষণ করলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

এসওএইচআর জানায়, রোববার থেকে সরকারি বাহিনী স্থল অভিযানের প্রস্তুতি নিতে ভারী গোলাবর্ষণ করেছে। পূর্ব গউতা অঞ্চলের আবাসিক এলাকায় সিরীয় বাহিনী ভারী গোলাবর্ষণ করেছে।

সংস্থাটি জানায়, হ্যামোরিয়াহ ও সাবকাহ অঞ্চলে প্রতি মিনিটে ২০-৩০টি গোলাবর্ষণ করেছে সরকারি বাহিনী।

এ জাতীয় আরও খবর

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি