তৃতীয়বারের মতো বিয়ে করলেন ইমরান খান

news-image

অনলাইন ডেস্ক : এককালের ‘প্লেবয়’ খ্যাত পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ইমরান খান তৃতীয়বারের মতো বর সেজেছেন। তৃতীয় স্ত্রীর নাম বুশরা মানেকা। তিনি দেশটির পাকপাত্তান এলাকার একটি পীর পরিবারের মেয়ে।

পাকিস্তানের অন্যতম বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) পক্ষ থেকে দলটির প্রধান ইমরান খানের বিয়ের খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে। পিটিআইয়ের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী বলেন, গতকাল রোববার লাহোরে বুশরার ভাইয়ের বাসায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ বিয়ে হয়।

পিটিআইয়ের আরেক নেতা ইনামুল হক জানান, কনের মা, ভাইবোন ও বন্ধুরা বিয়ের অনুষ্ঠানে ছিলেন। তবে ইমরানের বোনেরা ছিলেন না। বিয়ে পড়ান মুফতি সাঈদ।

ইমরানের নবপরিণীতা স্ত্রী বুশরার বয়স চল্লিশের ঘরে। তাঁরা ওয়াত্তু গোত্রের। তাঁর আগের স্বামীর নাম খাওয়ার ফরিদ মানেকা। সম্প্রতি বুশরার সঙ্গে খাওয়ার ফরিদের বিবাহবিচ্ছেদ হয়।

ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরানের প্রথম স্ত্রী জেমাইমরা গোল্ডস্মিথ। ব্রিটিশ ধনকুবের পরিবারের জেমাইমার সঙ্গে ইমরানের বিয়ে হয় ১৯৯৫ সালে। ২০০৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়।

ইমরান ২০১৫ সালে রিহাম খানকে বিয়ে করেন। এ বিয়ে টেকে মাত্র ১০ মাস। সূত্র: ডন অনলাইন

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির