রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় মাসের মধ্যে বাজারে ফোর জি হ্যান্ডসেট আনছে টেশিস

news-image

ফোর জি তরঙ্গ সেবা সবার কাছে পৌঁছে দিতে আগামী ছয় মাসের মধ্যে বাজারে ফোর জি হ্যান্ডসেট আনতে যাচ্ছে টেলিফোন শিল্প সংস্থা ‘টেশিস’। এমনটাই জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।

রোববার সকালে টেলিটক লিমিটেড এর কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এছাড়াও টেলিটককে অন্য অপারেটরের সাথে প্রতিযোগিতায় আনার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে শক্তিশালী নেটওয়ার্ক সম্প্রসারণে সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী মোস্তফা জব্বার।

তিনি বলেন, ফোর জি দ্রুত চালু হবার পাশাপাশি আমরা যাতে ফোর জি সেট বাংলাদেশে বানাতে পারি তার উদ্যোগও নিয়েছি। সরকারি প্রতিষ্ঠান হিসেবে টেলিটক যাতে অন্যদের সাথে প্রতিযোগিতায় সক্ষম হতে পারে।

মন্ত্রী আরও বলেন, আমাদের আরেকটি প্রত্যাশা হচ্ছে যেসব জায়গাতে বাণিজ্যিক কারনে কোন টেলকো যাবে না সেসব জায়গাতে আমরা টেলিটককে ব্যবহার করবো।

সূত্র : ইনডিপেনডেন্ট টিভি

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ