রায়ের কপি: বিচারকের আশ্বাস খালেদা জিয়ার আইনজীবীকে

news-image

আদালত প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের অনুলিপি রোববারের মধ্যে পাওয়ার আশ্বাস বিচারকের কাছ থেকে পেয়েছেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা।

গত এক সপ্তাহের বেশি সময় ধরে রায়ের অনুলিপি পেতে আইনজীবীদের অপেক্ষার মধ্যে রোববার দুপুরে একথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ ।

তিনি বলেছেন, “রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পেতে আজ বিচারক মো. আখতারুজ্জামানের কাছে পিটিশন দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি আজকের মধ্যেই অনুলিপি দেওয়া হবে বলে জানিয়েছেন।”

গত ৮ ফেব্রুয়ারি এই মামলায় বিএনপি চেয়ারপারসনকে ৫ বছর কারাদণ্ডের রায় দিয়েছিলেন ঢাকার বিশেষ জজ মো. আখতারুজ্জামান। তিনি সেদিন ৬৩২ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্তসার পড়েছিলেন।

এই রায়ের অনুলিপি পেলে হাই কোর্টে আপিল করে জামিনের আবেদন জানাবেন খালেদা। তাতে তার কারামুক্তি মিলবে বলে আশায় আছে বিএনপি।

রায়ের কপি এতদিনেও না পাওয়ায় এর পেছনে সরকারের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছেন বিএনপি নেতারা।

অ্যাডভোকেট তৌহিদ বলেন, ““ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারের ২৭২ ধারার উল্লেখ করে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ অন্য আইনজীবীরা বিচারককে বলেন, রায়ের অনুলিপি পাওয়ার আবেদনের পর এ আইন অনুযায়ী ৫ কার্যদিবসের মধ্যে রায়ের সত্যায়িত কপি সরবরাহ করার নিয়ম রয়েছে। কিন্তু ৫ কার্যদিবসের অনেক বেশিদিন পার হয়ে গেলেও আমরা রায়ের সত্যায়িত কপি পাচ্ছেন না।”

এদিকে রোববার খালেদা জিয়ার বিরুদ্ধে আরেক মামলা বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।

বকশীবাজারে কারা অধিদপ্তরের মাঠে স্থাপিত ঢাকার বিশেষ আদালত-২ এর বিশেষ এজলাসে এদিন হাজির করা হযনি খালেদাকে।

কয়েকটি সময়ের আবেদন আমলে নিয়ে বিচারক হোসনে আরা অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে ২৫ মার্চ নতুন দিন রেখেছেন। বিডিনিউজ

এ জাতীয় আরও খবর

পুতিনকে ‘খুনি’ আখ্যা দিলেন জেলেনস্কি

নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার খবর গুজব: পুলিশ

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ও সেনাবাহিনী ঐক্যবদ্ধ: রিজভী

মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা রাষ্ট্রের দায়িত্ব: প্রধানমন্ত্রী

নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা-আগুন

সাভার-আশুলিয়ায় ৫০ পোশাক কারখানায় ছুটি

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

মাছের কাঁটা থেকে তৈরি হচ্ছে বিশুদ্ধ পানি!

রাঙামাটির দুই বনে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম