,

আহত স্ত্রীর খোঁজ নেননি মোদি!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত সপ্তাহে সড়ক দুর্ঘটনায় আহত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন। কিন্তু মোদি এই এক সপ্তাহে তাঁর কোনো খোঁজখবর নেননি বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে দিল্লি বা মোদির এলাকা গুজরাটের বিজেপির কোনো নেতাও কিছু জানেন না বলে জানা গেছে।

গত ৭ ফেব্রুয়ারি রাজস্থানে যশোদাবেনের গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। অল্পের জন্য রক্ষা পান তিনি। ওই ঘটনায় যশোদাবেনের পরিবারের একজন মারা যান। হাসপাতালে চিকিৎসা শেষে যশোদাবেন গুজরাটের মোহসেনা জেলার বাড়িতে ফেরেন। সেখানেই ভাইদের সঙ্গে থাকেন যশোদাবেন।

যশোদাবেনের ভাই অশোক বলেন, ‘যশোদাবেন আপাতত ঠিক আছেন। বাড়ি ফিরে এসেছেন। তাঁর হাতের আঙুলের হাড় ভেঙেছে।’ দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী কিংবা তাঁর দপ্তর থেকে কেউ যশোদাবেনের খোঁজ নেননি জানিয়ে অশোক বলেন, ‘কোনো ফোন আসেনি। কেউ খোঁজও নেননি। গুজরাট সরকারের থেকেও কেউ খোঁজ নেয়নি। তবে দুর্ঘটনার সময় রাজস্থান সরকার সাহায্য করেছে।’

ঘটনাচক্রে দুর্ঘটনার দিনই পার্লামেন্টের সংসদের দুই সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। রাজ্যসভায় কংগ্রেসের নেত্রী রেণুকা চৌধুরীর হাসি নিয়ে কটাক্ষ করেন তিনি। তখনই বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন, নিজের স্ত্রীকে যিনি সম্মান দিতে জানেন না, তিনি কী করে অন্য মহিলার সম্মান রক্ষা করবেন?

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে