,

বাসে কোটি টাকার দাঁত, অাটক ২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে পাচারের উদ্দেশ্যে বাসে করে নেয়ার সময় কোটি টাকা মূল্যের সাড়ে ১২ কেজি হাতির দাঁতসহ আটক দুইজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

শুক্রবার আটককৃতদের শিলিগুড়ি এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার ভারতের অরুণাচল প্রদেশ থেকে শিলিগুড়ি আসা একটি বাসে তল্লাশি চালিয়ে দাঁতসহ তাদের আটক করে দেশটির কেন্দ্রীয় রাজস্ব দফতরের (ডিআরআই) গোয়েন্দারা।

আটককৃতরা হলো- বাসচালক সাইফুল ইসলাম ও পরিবহনকর্মী সন্তোষ প্রধান। এদের মধ্যে সাইফুলের বাড়ি আসামের লখিমপুরে ও সন্তোষ শিলিগুড়ির মাল্লাগুড়ির বাসিন্দা।

গোয়েন্দারা জানান, আটককৃতদের কাছ থেকে তিন টুকরো দাঁত মিলেছে। জোড়া দিলে যা প্রায় ৩ ফুটের মতো লম্বা হবে। চওড়া ৩৩ মিলিমিটার। উদ্ধার করা দাঁত কোনো পূর্ণবয়স্ক পুরুষ হাতির বলেই ধারণা গোয়েন্দাদের।

পুলিশ জানায়, দুটি ব্যাগে হাতির দাঁতগুলো বাসে তোলা হয়েছিল। আন্তর্জাতিক বাজারে দাঁতগুলোর মূল্য প্রায় ১ কোটি ১২ লাখ টাকা বলে জানিয়েছে গোয়েন্দারা।

গোয়েন্দারা জানায়, আসামের কাজিরাঙা ছাড়াও ওরাঙ জাতীয় উদ্যানে বিভিন্ন সময়ে একাধিক হাতি ও গন্ডার শিকারের ঘটনা ঘটেছে। উদ্ধার করা দাঁত তেমন কোনো এলাকা থেকেই আনা হয়েছে। বাসটি অরুণাচলের পাশিঘাট থেকে শিলিগুড়ি আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে মাল্লাগুড়িতে বাসটি তল্লাশি করে দাঁতগুলো উদ্ধার করা হয়। এ সময় সাইফুল ও সন্তোষকে আটক করা হয়।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে