রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৩, প্রাণে বাঁচলেন মন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির মাথায় ভেঙে পড়ল হেলিকপ্টার। এতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অনেকেই। শনিবার ঘটনাটি ঘটে দেশটির পিনোটেপা দে ডন লুইসে।

দুর্ঘটনার সময় হেলিকপ্টারে ছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অলফনসো নাভারেটে প্রাইডা। যদিও অল্পের জন্য রক্ষা পান তিনি।

দুর্ঘটনার পর মন্ত্রী জানান, নিয়ন্ত্রণ হারানোর ফলে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। তিনি ছাড়াও গর্ভনর অ্যালেজান্দ্রো মরুাট ছিলেন হেলিকপ্টারে। তারা দু’জনেই প্রাণে বেঁচে যান।

মন্ত্রী দাবি করেন, হেলিকপ্টার দুর্ঘটনায় দু’জন মারা গেছেন। কিন্তু স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন মারা গেছেন। মৃতদের মধ্যে শিশুও রয়েছে। এক সাংবাদিকও হেলিকপ্টারে ছিলেন। তিনি জানান, দুর্ঘটনাস্থলে তিনটি দেহ পড়ে ছিল।

ওই সাংবাদিক আরও জানান, হেলিকপ্টারটি হঠাৎই উল্টে যায়। এরপর সেটি দুটি গাড়ির উপর গিয়ে ভেঙে পড়ে।

গাড়ির ভিতর থাকা যাত্রীরা তাতে মারা যান। জখম হয়েছেন বেশ কয়েকজন। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে আরও তিনজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ