রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্পের পর মন্ত্রী যাচ্ছিলেন দুর্গত এলাকায়, হেলিকপ্টার বিধ্বস্ত

news-image

মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রী ও ওয়াক্সাকার প্রদেশের গভর্নরকে বহনকারী একটি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা সফরে হেলিকপ্টারটি অবতরণের সময় এই দুর্ঘটনাটি ঘটে। এতে মাটিতে থাকা দুজন নিহত হয়েছেন। তবে বেঁচে গেছেন দুই মন্ত্রীসহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আলফোনসো নাভারেতে প্রিদা টিভি নেটওয়ার্ক টেলিভিসিয়াকে জানান, তিনি ও আলেজান্দ্র মুরার মারাত্মক কিছু হয়নি। হেলিকপ্টারটি জরুরি ভিত্তিতে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে।

স্বরাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় জানান, হেলিকপ্টারটি অবতরণের সময় মাটিতে থাকা দুজন নিহত হয়েছেন।

এর আগে মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ২  মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানীর দালানগুলো কেঁপে উঠে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি। স্থানীয় সময় শুক্রবার এই ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইউএস ভূতাত্তিক সার্ভে জানিয়েছে, এই ভূমিকম্প ওয়াকসাকা প্রদেশের পিনো পেনোটোপা দি ডন লুইস শহরে আঘাত হানে। ভূমিকম্পে ওই শহরের কিছু দালান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ