রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরব পাকিস্তানের ‘প্রতিরক্ষা অংশীদার’: পাক প্রতিরক্ষামন্ত্রী

news-image

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররম দস্তগীর খান সৌদি আরবকে তার দেশের প্রতিরক্ষা অংশীদার বলে দাবি করেছেন।

তিনি শুক্রবার ইসলামাবাদে বলেন, সৌদি আরবসহ কয়েকটি দেশের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি রয়েছে। এ কারণে রিয়াদের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী করার চেষ্টা করছে ইসলামাবাদ।

সৌদি আরবে পাকিস্তানের সেনা পাঠানোর সিদ্ধান্ত যখন দেশের ভেতরেই চ্যালেঞ্জের মুখে পড়েছে তখন পাক প্রতিরক্ষামন্ত্রী এসব কথা বললেন।

সৌদি আরবে সেনা পাঠানোর বিষয়ে সরকারের ব্যাখ্যা জানতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররম দস্তগীর খানকে সিনেটে তলব করা হয়েছে। সোমবার তাকে পাক সংসদের উচ্চকক্ষে হাজির হতে হবে। সিনেট চেয়ারম্যান রাজা রব্বানি প্রতিরক্ষামন্ত্রীকে এই নির্দেশ দেন।

পাকিস্তান সংসদের উচ্চকক্ষ সিনেট

এ ছাড়া, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের অন্যায় আগ্রাসনের কারণে পাকিস্তানের জনগণ রিয়াদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানাচ্ছেন। তারা উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর প্রতি সৌদি সমর্থনের কারণেও রিয়াদের প্রতি ক্ষুব্ধ হয়ে রয়েছেন।

কিন্তু ইসলামাবাদ সরকার দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়ে সৌদি আরবের সঙ্গে সামরিক সম্পর্ক শক্তিশালী করছে।

পাক প্রতিরক্ষামন্ত্রী কাশ্মির সংকট নিয়েও কথা বলেন। তিনি দাবি করেন, দক্ষিণ এশিয়ার নিরাপত্তাগত সব সমস্যার জন্য নয়াদিল্লি দায়ী। খুররম দস্তগীর খান বলেন, ভারত সরকার তৃতীয় পক্ষের মাধ্যমে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটাতে চায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা