সাইবার হামলায় রাশিয়ার ৬ মিলিয়ন ডলার চুরি

news-image
ব্যাংকিং লেনদেনের মেসেজিং অ্যাপস সুইফট-এ সাইবার হামলা চালিয়ে রাশিয়ার একটি ব্যাংক থেকে ৬ মিলিয়ন ডলার চুরি করেছে হ্যাকাররা। গত বছরের(২০১৬) জুলাই মাসে হ্যাকাররা এই হামলা চালায়। গতকাল শুক্রবার রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের এক বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।

সেন্ট্রাল ব্যাংক অব দি রাশিয়ান ফেডারেশন জানায়, মেসেজিং অ্যাপস সুইফট-এর একটি অপারেটরে সফল আক্রমণ হওয়ার তথ্য তাদের কাছে পাঠানো হয়েছে। এই কার্যক্রমের ফলে সুইফট আন্তর্জাতিক পেমেন্ট মেসেজিং সিস্টেম থেকে ৩৩ কোটি ৫০ লাখ রুবল বা (৬ মিলিয়ন ডলার) চুরি হয়েছে।

সুইফট-এর মুখপাত্র নাতাশা ডি টেরান বলেন, যখন আমাদের কাছে সম্ভাব্য জালিয়াতির অভিযোগ করা হয়। তখন আমরা ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীকে নিরাপদ করার জন্য সহায়তা করি। তবে তারা নির্দিষ্ট কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেনি।

রুশ কেন্দ্রীয় ব্যাংকের এক মুখপাত্র তাদের নিরাপত্তা বিভাগের উপ-প্রধান আরটেম সাইচেভ-এর উদ্ধৃতি তুলে ধরে বলেন, হ্যাকাররা ওই অর্থ তুলে নিয়েছে। আর তারা যখন একটি কম্পিউটারের নিয়ন্ত্রণ নিতে পারে তখন এমনটা খুবই সহজেই করতে পারে। ব্রাসেলস-ভিত্তিক সুইফট আরো জানায়, গত বছরে হ্যাকাররা নতুন আক্রমন শুরু করার জন্য আরও উন্নত প্রযুক্তি ও কৌশল ব্যবহার করে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে হ্যাকাররা সুইফট সিস্টেমের সাহায্যে রাশিয়ান রাষ্ট্রীয় ব্যাংক গ্লোবেক্স থেকে ৫৫ মিলিয়ন রুবেল চুরি করার চেষ্টা করে এবং ২০১৬ সালের ফেব্রুয়ারী মাসে বাংলাদেশ ব্যাংক থেকে ৮১ মিলিয়ন ডলার চুরি হয়।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির