,

দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্ট রামাফোসা

news-image

অনলাইন ডেস্ক : জ্যাকব জুমার পদত্যাগের পর কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসা।

আন্তর্জাতিক গণমাধমগুলো জানায়, বৃহস্পতিবার দেশটির পার্লামেন্ট সদস্যরা ভাইস প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন। তিনি হলেন বর্ণবাদ পরবর্তী দক্ষিণ আফ্রিকার পঞ্চম প্রেসিডেন্ট।

‘মাতামেলা সিরিল রামাফোসা ছাড়া’ প্রেসিডেন্ট পদে আর কোনো প্রার্থী নেই’–প্রধান বিচারপতি মোগোয়েং মোগোয়েং একথা ঘোষণা করার পর পার্লামেন্টে সমবেত এমপিরা তাকে নির্বাচিত করেন।

আগের দিন বুধবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া নিজের শেষ ভাষণে প্রেসিডেন্ট জ্যাকব জুমা পদত্যাগের ঘোষণা দেন। এরপর ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল পার্টির (এএনসি) প্রাধান্যপুষ্ট পার্লামেন্ট বিপুল ভোটে বৃহস্পতিবার দলীয় নেতা মাতামেলা সিরিল রামাফোসাকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নেয়।

মাতামেলা সিরিল রামফোসা এক সময় দেশটির ধনাঢ্য ব্যবসায়ী, শ্রমিক নেতা এবং বর্ণবাদবিরোধী আপসহীন নেতা বলে পরিচিত ও প্রশংসিত ছিলেন।

প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার পর সিরিল রামফোসা আজ বৃহস্পতিবারই কেপ টাউনের পার্লামেন্ট ভবনে সর্বদলীয় এমপিদের উদ্দেশে ভাষণ দেবেন।

১৯৫২ সালের ১৭ নভেম্বর জন্মগ্রহণকারী সিরিল রামাফোসা ছিলেন বর্ণবাদের বিরুদ্ধে সক্রিয় আন্দোলনকারী। শ্রমিক আন্দোলনের পুরোধা নেতা। নিজের যোগ্যতাবলে তিনি পরে একজন সফল ব্যবসায়ী হিসেবে আবির্ভূত হন। ২০১৪ সাল থেকে তিনি দক্ষিণ আফ্রিকার ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জ্যাকব জুমার সঙ্গে শুরু থেকেই ক্ষমতার দ্বন্দ্ব চলছিল তার। জুমার বিদায়ে আপাতত তার অবসান ঘটল।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে