,

‘মার্কিন প্রভাব বলয় থেকে বেরিয়ে যাচ্ছে পাকিস্তান’

news-image

অনলাইন ডেস্ক : আমেরিকার ১৭টি গোয়েন্দা সংস্থা মার্কিন কংগ্রেসকে সতর্ক করে বলেছে, আমেরিকার প্রভাব বলয় থেকে বেরিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখবে পাকিস্তান এবং ২০১৯ সালের মধ্যে পুরোপুরি চীনা বলয়ে ঢুকে পড়বে। সম্ভাব্য এ ঘটনাকে দক্ষিণ এশিয়ায় মার্কিন স্বার্থের জন্য মারাত্মক হুমকি বলে উল্লেখ করেছে গোয়েন্দা সংস্থাগুলো।

মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যানিয়েল আর. কোটস মঙ্গলবার সিনেটের গোয়েন্দা কমিটিতে বার্ষিক এ রিপোর্ট উপস্থাপন করেন। এতে সারা বিশ্বে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো কী ধরনের হুমকির মুখে রয়েছে তা গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে।

যে ১৭টি গোয়েন্দা সংস্থা এ রিপোর্ট তৈরি করেছে তার মধ্যে সিআইএ, এফবিআই, এনএসএ-সহ মার্কিন সেনা গোয়েন্দা সংস্থা রয়েছে।

রিপোর্টে দাবি করা হয়েছে, পাকিস্তানের মদদপুষ্ট সন্ত্রাসীরা ভারত, আফগানিস্তান ও মার্কিন স্বার্থে আঘাত হানার পরিকল্পনা করবে এবং পাকিস্তানে নিরাপদ আশ্রয়ের সুযোগ নেয়া অব্যাহত রাখবে।

পাকিস্তানের পরমাণু কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত মূল্যায়নে বলা হয়েছে, ইসলামাবাদ পরমাণু অস্ত্র তৈরি অব্যাহত রেখেছে এবং বিভিন্ন পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরি করছে। এতে ওই এলাকায় নতুন করে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে