,

প্রিন্ট মিডিয়ার আয়ু আর মাত্র ১০ বছর!

news-image

তথ্যপ্রযুক্তি-নির্ভর দুনিয়া থেকে প্রিন্ট মিডিয়া (ছাপানো সংবাদপত্র) ১০ বছরের মধ্যেই বিলীন হয়ে যাবে। বিশ্বব্যাপী অনলাইন সংবাদমাধ্যমের জয়জয়কারে কোণঠাসা হয়ে পড়েছে প্রিন্ট মিডিয়াগুলো। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক থম্পসন এসব কথা বলেছেন। সোমবার সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ ধরনের মন্তব্য করেছেন।

সাক্ষাৎকারে থম্পসন জানান, নিউইয়র্ক টাইমস-র প্রিন্ট ভারসন বের করার আর দরকার আছে কি-না, তা নিয়ে পর্যালোচনা করে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। ৫ বছর আগেই বাস্তবতা বুঝে অনলাইনে জোর দেয় নিউইয়র্ক টাইমস। ২০১৪ সালে সংবাদমাধ্যমটির তরফ থেকে জানানো হয়, তারা ছাপানো পত্রিকার কর্মী ছাঁটাই করে অনলাইনের জন্য কর্মী নিয়োগ দিচ্ছে। এরপর দফায় দফায় পত্রিকা অংশের কয়েকশ’ কর্মী ছাঁটাই করে অনলাইনের লোকবল বাড়ানো হয়।

নিউইয়র্ক টাইমস-র সিইও বলেন, ‘যে হারে ছাপানো পত্রিকার বিক্রি কমছে, তার চেয়ে কয়েকগুণ বেশি বাড়ছে অনলাইনের পাঠক। গত বছরের শেষ তিন মাসেই নিউইয়র্ক টাইমসের অনলাইন ভারসনের সাবস্ক্রাইবার বেড়েছে এক লাখ ৫৭ হাজার।

তিনি বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রে আমাদের ছাপানো পত্রিকার আয়ু দেখছি ১০ বছর। চরম বাস্তবতার সামনে দাঁড়িয়ে ছাপানো পত্রিকা আর্কাইভে উঠে যাওয়ার পর্যায়ে পৌঁছে গেছে বলা যায়।’

থম্পসন বলেন, ‘ছাপানো পত্রিকা আমাদের স্বার্থসিদ্ধি করতে পারছে না। সেজন্য আমরা ডিজিটাল ভারসন-এর দিকেই ঝুঁকতে বাধ্য হচ্ছি, যাতে ছাপানো পত্রিকা বিলীন হয়ে গেলেও আমাদের প্রতিষ্ঠান বেঁচে থাকতে পারে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে