,

ফ্লোরিডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১৭

news-image

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডের স্কুলে ঢুকে পড়া বন্দুকধারীর হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রোওয়ার্ড অঞ্চলের শেরিফ স্কট ইসরায়েল।

এক সংবাদ সম্মেলনে শেরিফ জানান, এক ঘণ্টারও বেশি সময় ধরে গোলাগুলির পর হামলাকারী হিসেবে আটক করা হয়েছে ওই স্কুলের সাবেক ছাত্র নিকোলাস ক্রুজকে।

জানা গেছে, নিহতদের মধ্যে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা রয়েছেন। এরমধ্যে স্কুল ভবনের ভেতরে ১২ জন, বাইরে ২ জন, রাস্তায় ১ জন এবং হাসপাতালে ২ জনের মৃত্যু হয়।

নিকোলাস বাল্টজার নামে এক শিক্ষার্থী বলেন, ঘটনা শুরুর সময় ত্রিকোণমিতি ক্লাসে ছিলেন তিনি। স্কুল ছুটির ২ মিনিট আগে ফায়ার এলার্ম বেজে ওঠে। এসময় শিক্ষার্থীরা এদিক ওদিক ছোটাছুটি শুরু করেন। ছয়টি গুলির শব্দ ও সব গুলির শব্দই খুব কাছে থেকে শুনতে পান বলেও বলেন তিনি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

২০১২ তে কানেটিকাটের একটি স্কুলে গুলিতে ২৬জন মারা যাওয়ার পর এটি কোনো স্কুল প্রাঙ্গনে সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনা।

‘এভরিটাউন ফর গান সেফটি’ নামের একটি সংস্থার জরিপ অনুযায়ী, এই বছরে এনিয়ে ১৮বার যুক্তরাষ্ট্রে কোনো স্কুলের ভেতরে বা স্কুল প্রাঙ্গনে গোলাগুলির ঘটনা ঘটলো।

২০১৩ থেকে যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটেছে ২৯১টি। গড়ে প্রায় প্রতি সপ্তাহে একটি করে।

সূূত্র: রয়টার্স, বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে