,

মিয়ানমার সেনাবাহিনীর মিথ্যাচার ‘হাস্যকর’ : যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার, নির্যাতন, নৃশংসতা ও জাতিগত নির্মূল অভিযান চালানোর অভিযোগ অস্বীকার করাকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিক্কি হ্যালি এসব কথা বলেছেন।

তিনি আরও বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিধন চালানোর কথা নাকচ করে দিয়ে দেশটির সেনাবাহিনী মিথ্যা বলছে। নৃশংসতার সাক্ষ্য বহনকারী কোনো ব্যক্তি বা সংগঠনকে তারা রাখাইনে ঢুকতে দিচ্ছে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদও সেখানে যেতে পারছে না।

নিরাপত্তা পরিষদের ওই বৈঠকে নিপীড়িত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসাও করা হয় বলে জানা গেছে।

এসময় রোহিঙ্গাদের ওপর বিভৎস হত্যাযজ্ঞের কথা স্বীকার করতে অং সান সু চির ওপর চাপ প্রয়োগের পাশাপাশি মিয়ানমারের সেনাবাহিনীকে জবাবদিহির আওতায় আনতে নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে, রোহিঙ্গা গণহত্যার প্রতিবেদন তৈরি করতে গিয়ে আটক সংবাদসংস্থা রয়টার্সের দুই সাংবাদিকের মুক্তির দাবি জানান নিক্কি হ্যালি।

তিনি বলেন, ‘আমরা অনতিবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। মিয়ানমারের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে গণমাধ্যমকে দোষারোপ করার প্রবণতা আছে।’

ফরাসি রাষ্ট্রদূত ফ্রাঙ্কোইস ডেলাটরে বলেন, ‘রয়টার্সের খবরে রোহিঙ্গাদের গণহত্যার যে খবর দেখেছি, তা মানবতাবিরোধী অপরাধ।

প্রসঙ্গত, চীন ও রাশিয়ার ভেটো’র কারণে মিয়ানমারকে চাপে রাখতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব উদ্যোগ ব্যর্থ হয়ে যাচ্ছে। ভেটো ক্ষমতার ওই দুই বিশ্ব শক্তি এক বিবৃতিতে জানিয়েছে, রাখাইন রাজ্যের পরিস্থিতি স্থিতিশীল ও নিয়ন্ত্রণে রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে