রাখাইনের পুরো চিত্র অবগত নন সু চি : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারের রাজধানী নেইপিদোয় রবিবার অং সান সু চির সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। এ ব্যাপারে তিনি বলেন, আমার ধারণা রোহিঙ্গা শরণার্থী সঙ্কটের ‘পুরোপুরি ভয়াবহ চিত্রটা নাও বুঝে’ থাকতে পারেন মিয়ানমার সরকারের উপদেষ্টা সু চি।

এসময় তিনি বলেন, আমরা যা দেখেছি আমার মনে হয় না তিনি হেলিকপ্টারে চড়ে সেই চিত্র দেখছেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সু চির সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে রাখাইনে কী ঘটেছে সেটি পুরোপুরি জানেন না তিনি। যা ঘটেছে তা ভয়াবহ।

বরিস জনসন বলেন, আমার জীবনে এ ধরনের কিছু কখনও দেখিনি। শত শত গ্রাম পুড়িয়ে দেয়া হয়েছে। সবকিছু ধ্বংস করে দেয়া হয়েছে। আমি মনে করি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাতিসংঘকে সহায়তা করতে মিয়ানমার কর্তৃপক্ষের কাজ করা প্রয়োজন।

উল্লেক্ষ্য, এর আগে শনিবার রাজধানী ঢাকায় বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বরিস জনসন। পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গাদের শরণার্থী শিবির পরিদর্শন করেন তিনি।সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির