রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীন ফিলিস্তিন দেখতে চায় ভারত : মোদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তাঁর দেশ ফিলিস্তিনকে অতিসত্বর স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায়। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে শনিবার রামাল্লায় এক বৈঠকে মোদি এ কথা বলেন।

ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ‘ফিলিস্তিন গেলেন মোদি’। আজ শনিবার তিনি ফিলিস্তিন পৌঁছান। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৈঠকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ভারতের প্রধানমন্ত্রীকে ‘মহান অতিথি’ বলে সম্বোধন করেন। ফিলিস্তিনিরা এই সফরকে ঐতিহাসিক বলে মন্তব্য করেন।

আল-জাজিরা জানায়, মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের আগে মোদি ফিলিস্তিনি প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহর সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মোদি।

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া প্রথম অ-আরব দেশ ভারত। ফিলিস্তিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও বজায় রেখে চলছে দেশটি। ফিলিস্তিন সফর শেষে মোদি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ওমান যাবেন।

কয়েক সপ্তাহ আগে ভারত সফর করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত জুলাইয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফরে গিয়েছিলেন মোদি।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ