যে কারণে ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহার করেন না পুতিন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোশ্যাল মিডিয়ায় কোনো আগ্রহ পান না। সম্প্রতি তিনি জানালেন স্মার্টফোনও ব্যবহার করেন না। এমনকি তিনি পারতপক্ষে ইন্টারনেটও ব্যবহার করেন না বলে জানিয়েছেন।

কিন্তু কেন তিনি এসব আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেন না, এ প্রসঙ্গ নিয়ে বিশ্লেষকরাও চিন্তাভাবনা করেছেন। তারা বলছেন, পুতিন একজন কেজিবি এজেন্ট ছিলেন। তার জানা আছে গোপনীয়তার গুরুত্ব। আর পশ্চিমাদের স্মার্টফোন ও ইন্টারনেটের নিরাপত্তা যে কতটা ভঙ্গুর, তা জেনে তিনি এসব যন্ত্রে কোনো তথ্য দিতে রাজি নন।

বৃহস্পতিবার মস্কোতে দেশের বিজ্ঞানী ও শিক্ষাবিদদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, ‘আপনাদের কথা অনুযায়ী প্রত্যেকের কাছে স্মার্টফোন রয়েছে। কিন্তু আমার কাছে নেই।’

গত বছর পুতিন বলেছিলেন, সোশ্যাল মিডিয়া নিয়েও কোনো আগ্রহ নেই তার। পুতিন আরও বলেন, তার সারাদিন এতটাই ব্যস্ততার মধ্যে কাটে যে ইনস্টাগ্রাম থেকে ইন্টারনেট- কোনো কিছুই ব্যবহারের সময় তিনি পান না।

বাস্তবে পুতিন এসব ব্যবহার না করলেও তার সহকারীদের কাছে রয়েছে আধুনিক সব যন্ত্রপাতি। এসব দিয়েই তার কাজ চলে যায়।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির