ইভাঙ্কার সাথে একযুগ আগে ডেট করেছেন কুইন্সি জোন্সে!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের সাথে ১২ বছর আগে ডেট করেছেন বলে দাবি করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবীণ অভিনেতা কুইন্সি জোন্স।

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ১২ বছর আগে আমার মেয়ে কিডাডার (প্রাক্তন মডেল ও বর্তমানে ডিজাইনার) সাথে কাজ করছিল টমি হিলফিজার। ও আমাকে বলে, ইভাঙ্কা আমার সাথে ডিনারে যেতে চায়। আমি বলি, কোনও সমস্যা নেই।

ইভাঙ্কাকে সুন্দরী নারী বলে উল্লেখ করলেও, তার বাবা সম্পর্কে এই সাক্ষাৎকারে একাধিকবার অশ্লীল শব্দ প্রয়োগ করেছেন জোন্স।

তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পকে আমি সহ্য করতে পারি না। ও ছোট মনের লোক, ক্ষমতালোভী এবং অহংকারী। তবে ইভাঙ্কার সাথে আমি ডেট করেছি।

জোন্সের এখন বয়স ৮৩। ইভাঙ্কার বয়স ৩৬। জোন্সের সাথে সত্যিই ডেট করেছিলেন কি না, সে বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্টের মেয়ে। জোন্স যে সময়ের কথা বলছেন, তখন ইভাঙ্কার সঙ্গে সাইক্লিংয়ের কিংবদন্তী ল্যান্স আর্মস্ট্রংয়ের সম্পর্কের কথা শোনা যাচ্ছিল। যদিও সেটা অস্বীকার করেন ইভাঙ্কা।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির