,

যেভাবে হত্যা করা হয়েছিল গণকবরে পাওয়া সেই ১০ রোহিঙ্গাকে

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারে বৌদ্ধ প্রতিবেশীদের হাতে কবর খোঁড়ার দৃশ্য দেখার অল্প সময় পরই সেই কবরে একসঙ্গেই ঠাঁই হয় ১০ রোহিঙ্গার। তাদের দুজন খুন হয় বৌদ্ধ গ্রামবাসীদের ধারাল অস্ত্রে, বাকিদের ওপর গুলি চালায় সৈন্যরা।

রয়টার্স এক প্রতিবেদনে লিখেছে, প্রথমবারের মতো বৌদ্ধ গ্রামবাসীরা রোহিঙ্গাদের বাড়িঘর জ্বালিয়ে, মুসলমানদের হত্যা করে লাশ পুঁতে ফেলার কথা স্বীকার করেছে। কেবল উগ্রপন্থি বৌদ্ধরাই নয়, বরং ১০ রোহিঙ্গা হত্যাযজ্ঞে দেশটির সেনা ও আধা-সামরিক পুলিশ বাহিনীর সদস্যরাও যে জড়িত ছিল, তার প্রমাণ মিলেছে তাদের নিজেদের ভাষ্যেও।

বয়োজ্যেষ্ঠ এক বৌদ্ধ গ্রামবাসী রয়টার্সকে তিনটি ছবি দিয়েছেন, যাতে গত বছর ১ সেপ্টেম্বর সন্ধ্যায় সৈন্যদের হাতে ধরা পড়া থেকে শুরু করে পরদিন সকাল ১০টায় তাদের হত্যা করা পর্যন্ত তিনটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ফুটে উঠেছে। এ তদন্তের সূত্র ধরেই মিয়ানমারের পুলিশ বার্তা সংস্থাটির দুই প্রতিবেদক ওয়া লোন এবং কিয়াও সোয়ে ও’কে রাখাইন সংশ্লিষ্ট গোপন নথি হাতানোর অভিযোগে গত ১২ ডিসেম্বর গ্রেফতার করে।
রয়টার্সের হাতে আসা এক ছবিতে ওইদিন সন্ধ্যায় গ্রামের পথের উপর হাঁটু গেড়ে বসে থাকা ওই ১০ রোহিঙ্গাকে দেখা যায়। প্রথমে বৃদ্ধ রোহিঙ্গা ধর্ম শিক্ষক আবদুল মালিকের মাথা ঘাড় থেকে আলাদা করে ফেলা হয়। দ্বিতীয় সন্তান আরেকজনের ঘাড়ে কোপ মারে। পরে সেনারা গুলি চালিয়ে বাকিদের ঝাঁঝরা করে দেয়। এভাবে চলে পৈশাচিক হত্যাযজ্ঞ। মেরে ফেলা হয় ১০ জনকেই। এরপর সবাইকে ফেলে দেয়া হয় গণকবরে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে