,

ঐতিহাসিক সফরে দ. কোরিয়া গেছেন কিমের বোন

news-image

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং ঐতিহাসিক সফরে দক্ষিণ কোরিয়ায় গেছেন। দক্ষিণ কোরিয়ার পিয়োচংয়ে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তিনি দক্ষিণ কোরিয়ায় গেছেন।

১৯৫০ সালে কোরিয় যুদ্ধের পর উত্তর কোরিয়ার ক্ষমতাসীন পরিবারের কোনো সদস্যের এই প্রথম দক্ষিণ কোরিয়া সফর করছেন। তিনি আজ (শুক্রবার) উত্তর কোরিয়া থেকে তার ভাই কিম জং উনের ব্যক্তিগত বিমানে করে ইনচিয়োন বিমানবন্দরে পৌঁছান। আগামীকাল তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং দুপুরের ভোজে অংশ নেবেন। কিম ইয়ো জংয়ের সঙ্গে আরো বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা রয়েছেন।

আজ শুরু হচ্ছে শীতকালীন অলিম্পিক

অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে আজ দুই কোরিয়া এক পতাকার নীচে মার্চ করবে বলে কথা রয়েছে। অলিম্পিক গেমস উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এরইমধ্যে দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন। টোকিও ছাড়ার আগে অ্যাবে সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়া ইস্যুতে জাপান, আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শক্তিশালী সহযোগিতা বজায় থাকবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে