হাসপাতাল থেকে পাকিস্তানী কয়েদি ছিনতাই, ২ ভারতীয় পুলিশ খুন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সন্দেহভাজন সশস্ত্র জঙ্গিরা ভারত নিয়িন্ত্রত কাশ্মীরের একটি হাসপাতালে হামলা চালিয়ে সেখান থেকে একজন কয়েদিকে নিয়ে পালিয়ে গেছে। এই ঘটনায় নিহত হয়েছেন দুই ভারতীয় পুলিশ কর্মকর্তা। ২০১৪ সাল থেকে জেলখানায় থাকা ওই কয়েদিকে হাসপাতালে নেওয়া হয়েছিল স্বাস্থ্য পরীক্ষার জন্য।

মঙ্গলবারের ওই হামলায় কোনো বেসামরিক ব্যক্তি বা হাসপাতাল-কর্মী হতাহতের খবর নেই।

পুলিশ বলছে, পালিয়ে যাওয়া কয়েদি নাভিদ জাটের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইবার সাবেক কমান্ডার ছিলেন জাট।

পুলিশের পক্ষ থেকে বিবিসিকে বলা হয়, শ্রীনগরের শ্রী মহারাজা হরি সিং হাসপাতালে চেক আপের জন্য ৬ জন বন্দিকে নেওয়া হয়। তাদেরই একজন ছিলেন নাভিদ। এই দলের মধ্যে তিনি ছিলেন একমাত্র পাকিস্তানী নাগরিক। সূত্র : বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির