ফের ট্রাম্পের কাছ থেকে হাত সরিয়ে নিলেন মেলানিয়া

news-image

ফের অস্বস্তিতে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিতর্কিত মন্তব্য করে নয়। স্ত্রী মেলানিয়ার হাত ধরতে গিয়েই ঘটেছে বিপত্তি। এবার ওহাইও রাজ্যে যাওয়ার পথে ঘটেছে বিপত্তি। বিমানে ওঠার আগে স্ত্রীর হাত ধরতে যান প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু মেলানিয়া হাত সরিয়ে নেন।

ট্রাম্প কয়েকবার চেষ্টা করেন। কিন্তু না পেরে ট্রাম্প অবশেষে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়েন। কিন্তু এর মধ্যেই ফটোগ্রাফারের ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ে। ভিডিওতে মেলানিয়াকে হলুদ রংয়ের ওভারকোট পরা দেখা যাচ্ছে। দুটো হাতই ছিল ওভারকোটের ভিতরে। ট্রাম্প চেয়েছিলেন স্ত্রীর ডান হাত ধরতে। পরে অবশ্য একসঙ্গেই বিমানে ওঠেন।

সোশ্যাল মিডিয়ায় যথারীতি ছবিটি পোস্ট হওয়ার পর ভাইরাল হয়ে গেছে। সমপ্রতি খবর বের হয়, এক পর্নোতারকার সঙ্গে ট্রাম্পের শারীরিক সম্পর্কের সংবাদে চটেছেন মেলানিয়া। যদিও এমন ঘটনা এবারই প্রথম নয়, আগেও ঘটেছে। এবিসি নিউজ।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির