সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে তৈরি হবে মোবাইল

news-image

চলতি বছরের জুনের মধ্যে বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন সেট উৎপাদন শুরু হবে। নবনিযুক্ত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে সম্প্রতি সৌজন্য সাক্ষাতে এসে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন আমদানিকারক সমিতি (বিএমপিআইএ)।

সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে মোবাইল ফোন উৎপাদনে সরকার এখন অনেক সুবিধা দিচ্ছে। সে জন্য এসব সুবিধা নিয়ে বিশ্বের নামকরা ব্র্যান্ডের সেট দেশে তৈরি ও রপ্তানি করার পরামর্শ দেন মন্ত্রী মোস্তাফা জব্বার। মন্ত্রী বলেন, সাশ্রয়ী মূল্যে ফোর–জি মোবাইল হ্যান্ডসেট দেশের মানুষের হাতে পৌঁছে দিতে হবে। সরকার মোবাইল ফোনের নিবন্ধন তথ্যভান্ডার তৈরির কাজ শুরু করেছে। ফলে দেশে অবৈধ হ্যান্ডসেট আমদানি বন্ধ হবে।

বিএমপিআইএর সভাপতি রুহুল আলম আল মাহবুব, সাধারণ সম্পাদক জাকারিয়া শহীদসহ সমিতির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। বিএমপিআইএর নেতারা মন্ত্রীকে জানান, বিএমপিআইএ ইতিমধ্যে নিজস্ব খরচে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সহযোগিতায় মোবাইল ফোনের তথ্যভান্ডার তৈরির প্রাথমিক কাজ শেষ করেছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা